ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 8 June, 2026, 9:17 PM

উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৮ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আলাউদ্দিন শেখ, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আরিফ আফজাল।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি খাতে নতুন প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কৃষি সেবা সহজীকরণ এবং কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।এমনকি এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status