ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 8 June, 2026, 8:41 PM

যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল

যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর লালদীঘির পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, আরিফ হোসেন এবং যশোর নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন এমপি-কে মনোনয়ন দেওয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। 

তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় বক্তারা যশোর জেলার পাঁচজন নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নবগঠিত কমিটিতে এম তমাল আহমেদ যুগ্ম সম্পাদক, নুরে আলম সিদ্দিকী সোহাগ আইন বিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন রাজু গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

পরে যশোর জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর.এন. রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।সমাবেশে যশোর জেলা ও নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status