ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জ পৌরসভার ১৭.৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 June, 2026, 8:44 PM
সর্বশেষ আপডেট: Monday, 8 June, 2026, 9:16 PM

মাদারগঞ্জ পৌরসভার ১৭.৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারগঞ্জ পৌরসভার ১৭.৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা।
এর বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা।

অন্যদিকে উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা এবং এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী পারভেজ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক সুমন চৌধুরী বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক অগ্রগতিকে গুরুত্ব দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status