|
হৃদরোগে আক্রান্ত রাজমিস্ত্রি শহিদুলের চিকিৎসায় মার্কেন্টাইল ব্যাংকের ১ লাখ টাকা সহায়তা
মোঃ আল আমিন আকন
|
![]() হৃদরোগে আক্রান্ত রাজমিস্ত্রি শহিদুলের চিকিৎসায় মার্কেন্টাইল ব্যাংকের ১ লাখ টাকা সহায়তা মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের পরিচালক তাঁর চিকিৎসার জন্য ১ লাখ টাকার অনুদান অনুমোদন করেন। সোমবার (৮ জুন) দুপুরে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। ব্যাংকের পরিচালক এ.এস.এম. ফিরোজ আলমের পক্ষে চেকটি শহিদুল ইসলামের হাতে তুলে দেন কালাইয়া শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন শাখার এক্সিকিউটিভ অফিসার মো. ইমাম হোসেন, মোহাম্মদ ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুদান পেয়ে আবেগাপ্লুত শহিদুল ইসলাম বলেন, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলাম না। পরে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় গিয়ে সাহায্যের আবেদন করি। ব্যাংক কর্তৃপক্ষ আমার আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আজ আমাকে ১ লাখ টাকা সহায়তা দিয়েছে। এ সহায়তা আমার চিকিৎসা চালিয়ে যেতে বড় ভূমিকা রাখবে। তিনি এ সহযোগিতার জন্য মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মার্কেন্টাইল ব্যাংক যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
