ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ- এর পুশইন চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 8 June, 2026, 6:54 PM

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ- এর পুশইন চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ- এর পুশইন চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)- এর 'পুশইন' চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, তাঁদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় এলাকাবাসী। কেনরূপ পতাকা বৈঠক কিংবা কোনরূপ আলোচনা ছাড়াই বিএসএফ পুশইন করতে নিয়ে আসা ভারতীয় নাগরিকদের রাতের অন্ধকারে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবি টহল বাড়ানো হয়েছে।

আজ ৮ জনু সোমবার স্থানীয়রা জানায়, সকালে বিএসএফ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের রৌমারীর খেয়ারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার সর্বশেষ চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এর আগে গতকাল রবিবার এবং শনিবার বিএসএফ তাদের পুশইন চেষ্টা করলে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি'র অধীন কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তের ঝাউবাড়ী ও খেয়ারচর বিওপির বিজিবি জোয়ানরা বিএসএফ- এর  তৎপরতা লক্ষ্য করে। মেইন পিলার ১০৬৮ থেকে ১০৭১ নম্বর পিলার পর্যন্ত ভারতের ১৮৩ বিএসএফ সদরটিলা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে সীমান্তের কাছাকাছি নিয়ে আসে বলে খবর পাওয়া যায়। শনিবার (৭ জুন) রাত প্রায় ১০টার দিকে তাদের পুশইন চেষ্টা ব্যর্থ করে দেয়। এ ঘটনার পর সম্ভাব্য ‘পুশইন’ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা টহল ও নজরদারি বাড়ায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষকে সীমান্ত পাহারায় অংশ নিতে দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, শনিবার ও রোববার রাতে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকার লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও এলাকাবাসীর যৌথ প্রতিরোধের মুখে তারা সফল হতে পারেনি।

রৌমারী খেয়ারচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বশির আহমেদ বলেন, শনিবার ও রোববার রাতের পাশাপাশি আজ সোমবার সকালেও বিএসএফ কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে খেয়ারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়।

তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি অব্যাহত রাখা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status