ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদীতে ব্র্যাকের উদ্দ্যোগে তিন শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Monday, 8 June, 2026, 6:58 PM

নরসিংদীতে ব্র্যাকের উদ্দ্যোগে তিন শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা

নরসিংদীতে ব্র্যাকের উদ্দ্যোগে তিন শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা

ব্র্যাকের উদ্যোগে ৮ জুন সোমবার দিনব্যাপী নরসিংদীর শিবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের শিবপুর ধানুয়া কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে স্থানীয় পর্যায়ের তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং চশমা দেয়া হয়েছে।

সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল জব্বার, জেলা সমন্বয়ক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল আকন্দ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শিবপুরা শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল আকন্দ জানান, ঢাকা ইসলামীয়া চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ ডা. লোকনাথ আচার্যের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম এই ক্যাম্পেইনে কাজ করছেন। স্থানীয় পর্যায়ের তিন শতাধিক চক্ষু রোগী এই ক্যাম্পেইন থেকে চিকিৎসা নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status