|
রাঙামাটিসহ সারাদেশের কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
মঈন উদ্দীন, রাঙামাটি
|
![]() রাঙামাটিসহ সারাদেশের কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম.কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক উছিংচা রাখাইন কায়েস,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক শান্তিময় চাকমা, সাংবাদিক মেহেদি হাসান সোহাগ,সাংবাদিক মিশু মল্লিক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিশু দেসহ আরো অনেকে। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তিসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারক লিপির অনুলিপি প্রদান করেন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬২জন সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন ও নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
