ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুরু হচ্ছে টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 June, 2026, 8:12 PM

শুরু হচ্ছে টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬

শুরু হচ্ছে টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬

দেশের স্কোয়াশ অঙ্গনে আবারও শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বড় আয়োজন। আগামী ১০ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬”  বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়েরা।

সোমবার (৮ জুন) রাজধানীর বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি, এনডিসি, পিএসসি, এমবিএ, এমফিল।

সংবাদ সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এশোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অবঃ) ইমরুজ আহম্মেদ, সেক্রেটারী জেনারেল জুবাইদুর রহমান সহ বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে আসন্ন টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়।  বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তা এবং টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল, ক্রীড়া প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ক্লাবের খেলোয়াড়েরা অংশ নেবেন। ইতোমধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, সিলেট, কুমিল্লা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ঢাকার বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে বাছাইপর্বের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মোট নয়টি বিভাগে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।

প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটি ভেন্যুতে—আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেসে। রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড়েরাও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি, মেডেল ও বিশেষ পুরস্কার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচগুলোর প্রচার ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

আগামী ১০ জুন আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬। ১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, এবারের আয়োজন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্কোয়াশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status