|
বিস্ময়বালক এন্দ্রিকের গোলে জয় পেল ব্রাজিল
নতুন সময় ডেস্ক
|
![]() বিস্ময়বালক এন্দ্রিকের গোলে জয় পেল ব্রাজিল ম্যাচের শুরুতেই দুই দলের মধ্যে দ্রুত গোলের পালাবদল হয়। ১১ মিনিটের মধ্যেই দুইবার জালে বল জড়ায়। মিসরের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস ব্রাজিলকে এগিয়ে দেন। মোহনাদ লাশিনের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। তবে মারকুইনহোসের ব্যাক-পাসের ভুলের সুযোগ নিয়ে মোস্তফা জিকো দ্রুত সমতা ফেরান। বিরতির পর ব্রাজিল আবার লিড নেয়। দ্বিতীয়ার্ধে পুরো একাদশে পরিবর্তন আনেন আনচেলত্তি। হাফটাইমে নামা এন্দ্রিক ম্যাচের পার্থক্য গড়ে দেন। রাফিনহার পুল-ব্যাক থেকে জোরালো শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড। শেষদিকে মিসর আক্রমণাত্মক খেললেও ব্রাজিল রক্ষণভাগ শক্ত রেখে ব্যবধান ধরে রাখে। ব্রাজিলও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। আগের ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল তারা। দুই ম্যাচে মোট ৮ গোল করে আনচেলত্তির দল আত্মবিশ্বাস নিয়ে মূল টুর্নামেন্টে নামতে যাচ্ছে। অন্যদিকে পরাজিত হলেও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেয়েছে মিসর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
