যশোর জেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 19 November, 2026, 8:45 PM
যশোর জেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত
যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) যশোরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুসংহত করার বিষয়ে বক্তব্য রাখেন।সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় ঐক্য বজায় রাখার বিষয়ে মতবিনিময় হয়।সভায় প্রধান বক্তার বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।