|
রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ সোমবার মস্কোতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ অনুরোধ করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ বলা হয়, এ ব্যাপারে (প্রত্যাবাসন) তার সরকারের পূর্ণ বিবেচনার আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেইন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার তথ্য এসেছে। যুদ্ধের মধ্যে অনেকের নিহত হওয়ার খবরও এসেছে। সোমবারই জাতীয় সংসদ এক প্রশ্নে এমন একটি ঘটনার কথা তুলে ধরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, রাশিয়াতে ৩০ জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা তাৎক্ষণিক তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কোন বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ জানানো হয়েছে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তিন দিনের সফরে রোববার মস্কো গেছেন খলিলুর রহমান।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
