|
চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন, ইউপি সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
|
চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন, ইউপি সদস্য গ্রেফতার সোমবার রাতে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. সজিব হোসেন খান ও একই গ্রামের আবদুল ক্দ্দুস হাওলাদারের ছেলে রিফাত হোসেন জয়। তারা দুজনই স্থানীয় জেডএ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জয়ের বাবা বাদী হয়ে নলছিটি থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- সিদ্ধকাঠি ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, পুলিশ কনস্টেবল শাহ আলম হাওলাদার, তার তিন ছেলে জসিম হাওলাদার, শাওন হাওলাদার ও মাহফুজ হালাদার, শাহ আলমের ভাই কাঞ্চন হাওলাদার ও প্রতিবেশী ইউনুচ হাওলাদার। এছাড়া অজ্ঞাত আরো আট-দশজনকে আসামি করা হয়। কনস্টেবল মো. শাহ আলম চৌদ্দবুড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার রাতে শাহ আলমের বাড়িতে কবুতর চুরি হয়। রোববার সকালে সজিব ও রিফাতকে আটক করে শাহ আলম ও তার ছেলেরা। পরে সিদ্ধকাঠি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বিচার বসিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের নির্দেশ দেয়। এ সময় জয়ের মাথার চুল কেটে দেন শাহ আলম। নির্যাতন ও চুল কাটার ঘটনা ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। মামলার বাদী আবদুল কুদ্দুস হাওলাদার বলেন, শাহ আলম একজন পুলিশ কনস্টেবল। সে আইনের লোক হয়েও নিজের হাতে বেআইনি কাজ করেছে। আমার ছেলে ও তার বন্ধুকে মেরে আবার ব্লেড দিয়ে মাথার মাঝখান থেকে চুল কেটে দেয়। নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্যাতনকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
