|
শ্যামপুরে গ্যাসলাইন বিস্ফোরণে শিশু নিহত, মা-বোনসহ আহত ৩
নতুন সময় প্রতিবেদক
|
|
শ্যামপুরে গ্যাসলাইন বিস্ফোরণে শিশু নিহত, মা-বোনসহ আহত ৩ মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পরপরই গুরুতর আহত অবস্থায় আবিরসহ চারজনকে হাসপাতালে আনা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক আবিরকে রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা চলছে। আবিরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবিররা থাকত পুরান ঢাকার ধুপখোলায়। সাথী আক্তার তাঁর দুই সন্তানকে নিয়ে শ্যামপুরে তাঁর বাবার বাসায় বেড়াতে যান। সাথীরা যখন জুরাইনের মুন্সিবাড়ি মোড়ে আসেন, তখন হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (পোস্তগোলার) ইন্সপেক্টর শাহাবুদ্দিন জানান, সুয়ারেজ লাইনে জমে থাকা বর্জ্যের গ্যাস বিস্ফোরিত হয়ে তিনটি স্লাব উড়ে যায়। এতে চারজন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
