ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কারামুক্তি দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 10:52 PM

কারামুক্তি দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা

কারামুক্তি দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা

বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে দলের সভাপতিকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।




এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল, এস এম রেজাউল করিম, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির শীর্ষ নেতারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারাও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই কারাবন্দি হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব-জেলে ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা। সেদিন থেকে দিবসটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status