|
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের ১০ দিনের রিমান্ড
নতুন সময় ডেস্ক
|
|
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের ১০ দিনের রিমান্ড আদালত আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং ওইদিন আবারও জারদারিকে হাজির করার নির্দেশ দিয়েছেন। শুনানি চলাকালীন নিজের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে একজন সহায়তাকারী প্রার্থনা করেন জারদারি। জারদারি বলেন, আমি ব্লাড সুগারের রোগী। রাতের নিম্ন রক্তচাপের কারণে আমার অসুবিধা হতে পারে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর আইনজীবী বিষয়টিতে আপত্তি না করায় আদালত সহায়তাকারী রাখার অনুমোদন দেয়। এদিকে জারদারিকে আদালতে আনা উপলক্ষে রাওয়ালপিণ্ডিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর অফিসের সামনে ৩০০ এবং আদালত প্রাঙ্গণে ৫০০ স্পেশাল পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। এর আগে গত ১৭ জুন বিদেশে অবৈধভাবে অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার করা হয়। তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা ছিলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
