|
সন্তান-স্ত্রীকে তালাবদ্ধ করে আগুন দিলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
|
![]() সন্তান-স্ত্রীকে তালাবদ্ধ করে আগুন দিলেন স্বামী স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালে ওই গ্রামের ওলি আহমেদ নামে এক যুবক স্ত্রী বিথি বেগম ও সাত মাসের শিশুকে আলিফকে একটি ঘরে তালাবদ্ধ রেখে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুসহ তাকে উদ্ধার করে। বিথি বেগম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়িকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
