|
আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল— "ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি"। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুবায়ের হাবিব সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতিকুর রহমান উপস্থিত থেকে সিলিন্ডার বা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধারকাজ চালাতে হয়, সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী ও দিকনির্দেশনা প্রদান করেন। পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমার মালাকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সেহেল রানা (অবসরপ্রাপ্ত বিডিআর), শিক্ষক মণ্ডলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
