|
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয়
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয় মহড়া পরিচালনা করেন দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মজিবুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, আজ শেখানো হয়েছে বাসাবাড়িতে আগুন লাগলে কীভাবে তা নেভাতে হয়। আগে এ বিষয়ে আমরা জানতাম না। তবে আজ প্রাকটিক্যালি শিখতে পেরেছি। এটি আমাদের জন্য অনেক প্রয়োজনীয় বিষয় ছিল। আরেক শিক্ষার্থী বলে, কোনো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে তা মোকাবিলা করতে হবে। আজকের মহড়া থেকে এ বিষয়টি শিখেছি। আমাদের জন্য জন্য অনেক উপকারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে ফায়ার সার্ভিসের প্রদর্শিত মহড়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অফিস, আদালত, বাসাবাড়ি, স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা মোকাবিলায় প্রাথমিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কী কী করণীয় সে বিষয়ে আজকের মহড়া শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবার জন্যই উপকারী হবে। বিশেষ করে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ মহড়া থেকে শিক্ষা নিতে পেরেছেন বলে আশা করি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
