|
ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ রাউন্ড কার্তুজ উদ্ধার পিরোজপুর থেকে
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ রাউন্ড কার্তুজ উদ্ধার পিরোজপুর থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা মোড় এলাকায় আসামির বসতবাড়ির ছাদের ফুলগাছের টব থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পিরোজপুর নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, কাউখালী থানা পুলিশ অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি টিম শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেন দুলালের ছেলে শাওন ইসলাম অপুর বসতবাড়ির ছাদে অভিযান চালায়। এ সময় আসামির দেখানো মতে ছাদের ফুলগাছের টবে লুকানো অবস্থা থেকে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কার্তুজগুলোর গায়ে “Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus” লেখা রয়েছে। আসামির ভাষ্য মতে, উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও ওয়াকিটকি দুটি রাজধানী ঢাকার ভাটারা থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৯ পিস শর্টগানের কার্তুজ (ভাটারা থানা থেকে লুট হওয়া) পুলিশের ২টি ওয়াকিটকি (ভাটারা থানা থেকে লুট হওয়া) ১টি খেলনা সদৃশ পিস্তল ২টি কিরিচ, ১টি পুলিশের ভুয়া আইডি কার্ড যাতে নাম: Shawon Islam, পদবি: SI (DB), ID: BP9747843222 উল্লেখ রয়েছে। ২টি ভুয়া অস্ত্রের লাইসেন্স, ১টি পিস্তলের হোলস্টার (চামড়ার কভার) পুলিশের ইউনিফর্ম পরিহিত অভিযুক্তের ২টি স্ট্যাম্প সাইজের ছবি গ্রেফতারকৃত আসামি মো. শাওন ইসলাম অপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কয়েক দশকের বান্ধবী, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আপন বোন
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বাড়ৈয়ের বিরুদ্ধে
