ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2026, 11:06 AM

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আহত হন। তার বয়স ৬৯ বছর।

মোহাম্মদপুর থানা পুলিশ আরও জানায়, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে আজিজুল হক আরজুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status