|
গবেষণা থেকে অর্থনৈতিক মূল্য তৈরিতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান
নতুন সময় প্রতিবেদক
|
![]() গবেষণা থেকে অর্থনৈতিক মূল্য তৈরিতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটার সম্মেলন কক্ষে ‘ইউনিভার্সিটিজ অ্যাজ ইনোভেশন ইঞ্জিনস: টার্নিং রিসার্চ অ্যান্ড নলেজ ইনটু ইকোনমিক ভ্যালু’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বৈঠক সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো, ক্যাম্পাসভিত্তিক ইনকিউবেশন ও উদ্ভাবন সক্ষমতা বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং অর্থনীতিতে মূল্য সৃষ্টির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ গবেষণা, গবেষণার ফল বাণিজ্যিকীকরণ, পেটেন্ট এবং সক্ষম বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইউজিসি। সূচনা বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী ভূমিকা পালন করতে হবে। গবেষণার ফল শুধু একাডেমিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে প্রয়োগের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তৈরি করতে হবে। বৈঠকে শিক্ষক মূল্যায়ন ও প্রণোদনা কাঠামো, উদ্ভাবন অবকাঠামো উন্নয়ন এবং শিল্পখাতের বাস্তব সমস্যাকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। গবেষণা ও প্রতিভাকে জাতীয় অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা। বৈঠকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উম্মে সালমা জোহরা এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা মতামত দেন। আলোচনায় উঠে আসা মতামতের ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে তা নীতিনির্ধারণী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কয়েক দশকের বান্ধবী, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আপন বোন
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বাড়ৈয়ের বিরুদ্ধে
