|
বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে ‘রবি বোলার হান্ট’
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে ‘রবি বোলার হান্ট’ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দফতরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন স্থানে একাধিক ট্রায়ালের মাধ্যমে বোলার হান্টের আয়োজন করা হবে। এর মাধ্যমে আগ্রহী বোলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং পেশাদার ক্রিকেটে যাওয়ার পথ তৈরি করতে পারবেন। দেশব্যাপী ট্রায়াল আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে । এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে। বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিসিবি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের মানোন্নয়ন ও পরবর্তী প্রশিক্ষণের জন্য বোর্ডের নিজস্ব গ্রুমিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। উদ্যোগটির জন্য নিবন্ধন করা যাবে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে। নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। এই বোলার হান্টে বিচারক হিসেবে থাকবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। এতে রয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর। বাংলাদেশের সাবেক জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান ও সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা বিভাগীয় পর্যায়ের ট্রায়াল এবং চূড়ান্ত পর্ব; দুই ধাপেই উপস্থিত থাকবেন। ফলে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ ক্রিকেটারদের সামনে নিজেদের বোলিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন," ক্রিকেট বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রতিটি প্রান্তেই বোলিংয়ের অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে, যাদের অনেকেই এখনো সুযোগের অপেক্ষায়। “রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়, বরং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি পথ তৈরি করা। কারণ রবিতে আমরা বিশ্বাস করি আমাদের ব্র্যান্ডের মূলমন্ত্র “পারবে তুমিও”-এর শক্তিতে—যা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করে, তাদের ক্ষমতায়িত করে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত ও বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করে। জিয়াদ সাতারা আরও বলেন, দেশব্যাপী ট্রায়াল, ডিজিটাল সুবিধা এবং বিশ্বমানের ক্রিকেট বিশেষজ্ঞদের দিকনির্দেশনার সমন্বয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের তারকা বোলারদের খুঁজে বের করতে ও গড়ে তুলতে আশাবাদী। বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন প্রতিভা চিহ্নিত করতে এবং তাদের বিকশিত করতে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশ ঘটানো জরুরি। রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের খুঁজে বের করা হবে। তিনি আরও বলেন, রবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্রিকেট তারকাদের জন্য একটি সুসংগঠিত পথ তৈরি করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ধারাবাহিকতাও আরও শক্তিশালী হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ রবি এবং বিসিবি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কয়েক দশকের বান্ধবী, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আপন বোন
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বাড়ৈয়ের বিরুদ্ধে
