|
কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর প্রকৌশলী জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
