|
দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝাঞ্জাইল চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। আটক হক মিয়া (২৮) দুর্গাপুর উপজেলার মিনকিফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট পার্টির ইনচার্জ এসআই হারুন একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিলেন। এ সময় এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ওইব্যক্তি তার পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময়, দায়িত্বপ্রাপ্ত এসআই হারুন তাকে ধাওয়া করে আটক করেন এবং বাস কাউন্টারে নিয়ে আসেন। পরে পুলিশ সদস্যগণ এবং উপস্থিত সাক্ষীদের সামনে ওই প্যাকেট খুলে দেখতে পান, এতে দুটি কালো জিপার প্যাকেটে মোট ৪০০ পিস ইয়াবা রাখা রয়েছে। পরে ওই ইয়াবা টেবলেট গুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে দুটি কালো জিরার প্যাকেটে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ছিল। জব্দকৃত মালামাল এসআই ফিরোজ আল মামুন জব্দ করেন। ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের তৎপরতায় ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের এমন তৎপরতায় মাদক পরিবহন ও বিস্তার রোধে চেকপোস্ট গুলোতে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এলাকা থেকে মাদক নির্মুলে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
