|
বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ নতুন স্ট্যান্ড চালুর ফলে ভবানীগঞ্জ উপজেলা সদর এলাকায় যত্রতত্র মাইক্রোবাস, জিপ ও কার পার্কিং এবং যাত্রী ওঠানামার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম। বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান এবং বাগমারা উপজেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, জিল্লুর রহমান, রাজশাহী জেলা মাইক্রোবাস ও কার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খান জাহান আলী, সড়ক সম্পাদক জিন্না সূর্য ও সদস্য সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক ও চালকরা। ভবানীগঞ্জ উপজেলা সদরকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে নির্ধারিত স্থানে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সড়কের ওপর যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা কমবে এবং যাত্রী ওঠানামায় শৃঙ্খলা ফিরবে। নতুন স্ট্যান্ডটি কার্যকরভাবে পরিচালনা করা গেলে ভবানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট অনেকটাই কমবে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
