|
পত্নীতলায় আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ,পত্নীতলা
|
![]() পত্নীতলায় আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আউশ মৌসুমে প্রায় ৬ হাজার ৭ শ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮,৫৬,৯৮সহ বিভিন্ন জাতের আউশ ধান চাষ করা হয়েছে।আউশ ধানের ভালো ফলনের জন্য কৃষকদের কৃষি অফিস থেকে বিভিন্ন মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আউশ ধান পরিচর্যায় সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষকেরা। উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত (৫৬) জানান,তিনি এ বার প্রায় ৩ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন।ফলন ভালো পাবার জন্য বালাইনাশক প্রয়োগ করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আশা করা যায় এবার আউশ ধানের ফলন ভালো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
