ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান আইবিএফবির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 August, 2026, 5:22 PM

জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান আইবিএফবির

জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান আইবিএফবির

চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশের অর্থনীতি, শিল্প ও বিনিয়োগ পরিবেশ সুরক্ষায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সংগঠনটি বলেছে, লোডশেডিং, গ্যাস সংকট ও জ্বালানির বাড়তি ব্যয় ব্যবসায়িক আস্থা এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করছে।

আইবিএফবি বেসরকারি খাতের অংশগ্রহণে সমন্বিত জ্বালানি নীতি প্রণয়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, এ উদ্যোগ বিনিয়োগ বাড়ানো, উদ্ভাবন উৎসাহিত করা এবং কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হতে পারে।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রপ্তানিমুখী শিল্প, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে আইবিএফবি। পাশাপাশি পূর্বঘোষিত লোডশেডিং সূচি প্রকাশ এবং জ্বালানি-নির্ভর ক্ষুদ্র-মাঝারি শিল্পে সাময়িক সহায়তার আহ্বান জানিয়েছে।

মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status