ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-বাংলাদেশের অনুদান চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 August, 2026, 3:58 PM

সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-বাংলাদেশের অনুদান চুক্তি

সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-বাংলাদেশের অনুদান চুক্তি

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৬ সালের জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) স্কলারশিপ অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জেডিএস স্কলারশিপের মাধ্যমে, সম্ভাবনাময় তরুণ সরকারি কর্মকর্তাদের জাপানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। এর লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি তাদের জাপানের শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া।

২০২৬ সালের এই অনুদান চুক্তির আওতায় ৩৩ জন সরকারি কর্মকর্তার জন্য সর্বোচ্চ ৫৬৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৩ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার) স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে ৩০ জন মাস্টার্স এবং ৩ জন ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। ২০০২ সালে জেডিএস স্কলারশিপ চালু হওয়ার পর থেকে এর অধীনে এ পর্যন্ত ৬২৩ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

অনুদান চুক্তি স্বাক্ষরের আগে একই অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটস (ই/এন)-এ স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status