ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী
প্রকাশ: Sunday, 14 June, 2026, 7:52 PM

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলার ১নং  কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরের সামনে মেইন সড়কে কাংশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনার উল্যাহ, ঝিনাইগাতী  মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল খলিলুর রহমান, মাসুদ আরমান, মাহাফুজুর রহমান (,মাফুজ),  আরেফিন সোহাগ, গোলাপ হোসেন মেম্বার মানিক হোসেন মেম্বার, মো, ফরহাদ হোসেন  প্রমুখ। বক্তারা বলেন্ স্বাধীনতার ৫৫ বছরেও কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি।

 রাজনৈতিকদলের নেতাদের আধিপত্য বিস্তারের লডাই ও স্থান নির্ধারণে রশি টানাটানির কারনে  পরিষদ ভবন নির্মিত হয়নি।  ইউনিয়নবাসীরা জানান, দেশস্বাধীনের পর যখন যে এলাকা থেকে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় সে সময় সেই চেয়ারম্যান তার বাড়ির সামনে সুভিধাজনক স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের চেষ্টা করেছেন।

 এ কারনে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি। এলাকাবাসীর অভিযোগ বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ইউনিয়ন পরিষদের পশ্চিম অংশে  আয়নাপুরে তার বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার সচেতন মহলের দাবি  আয়নাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে  ইউনিয়নের উত্তর পূর্বাংশের নওকুচি এলাকার  সেবাগ্রহীতাদের ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিষদ ভবনে যেতে হবে।  যা দরিদ্র পরিবারের লোকজনের পক্ষে সম্ভব হয়ে উঠবে না।

এলাকাবাসী পরিষদ ভবনের মধ্যবর্তী স্থানে ভবন নির্মানের দারি জানিয়েছেন।  মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  স্মারকলিপি প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status