|
আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
|
![]() আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১৪ জুন (রবিবার) সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুল হক শিকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন,অ্যাডভোকেট গৌরদাস গৌতম।সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওমিলন কুমার বিশ্বাস। সহকারী শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন: মোস্তাফিজ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর। মো: শামীম আহমেদ, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।আশরাফুল রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার।মো: আজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। তাজমিনুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক। শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। মো: রফিকুল ইসলাম, সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রমুখ। অংশগ্রহণকারী দল ও বিচারক মণ্ডলী উপজেলার মোট চারটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হলো: ১. আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২. কামারগ্রাম কাঞ্চন একাডেমি ৩. হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় ৪. জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক লায়লা সুলতানা ও উম্মে সালমা। যুক্তি-তর্কের তীব্র লড়াই শেষে প্রতিযোগিতায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, রানারআপ নির্বাচিত হয় জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা তরুণ প্রজন্মের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
