|
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
সাজিদ হাসান সোহাগ
|
![]() দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টাকৃত ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। ভোরের দিকে সীমান্ত এলাকায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। পুশইনের চেষ্টা বাড়তে পারে বলে জানিয়েছে বিজিবি।খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাটাতারের বেড়ার নিকটবর্তী এলাকায় নিয়ে রাখা হয়। তবে পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, রোববার ভোর সাড়ে ৪টার পর ১১ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। আমাদের বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে সামনের দিনগুলোতে পুশইনের ঘটনা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
