|
ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজস বাংলাদেশের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন। এই উদ্যোগটি নিয়ে ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের দৃঢ়তা, আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সকলকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাথে নিজের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস। আবেগময় ও অনুপ্রেরণাদায়ী এই গল্পগুলো ইতিমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
