|
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, অপো এ৬সি-এর ক্রেতারা ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। যা ডিভাইস ব্যবহারে মানসিক স্বস্তির পাশাপাশি, বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করবে। এই উৎসব উদযাপনকে আরও আকর্ষণীয় করতে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ সহ ক্রেতাদের জন্য আরও অনেক লাইফস্টাইল উপহার পাওয়ার সুযোগ থাকছে। বর্তমানে স্টাইল ও প্রাকটিক্যালিটি একসাথে চান এমন ব্যবহারকারীর জন্য নিয়ে আসা অপো এ৬সি প্রতিদিনের পারফরম্যান্সকে নির্ভরযোগ্য করার পাশাপাশি, অসাধারণ ব্যাটারি সক্ষমতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি ও রিভার্স চার্জিং নিশ্চিত করবে। একইসাথে, আরও স্মুথ ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। অপো এ৬সি-এ এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেসের মতো ইন্টেলিজেন্ট এআই-সক্ষম ফিচার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের প্রতিদিনের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে সহজ ও সৃজনশীল করার পাশাপাশি, আরও সমৃদ্ধ করবে। এছাড়াও, স্মার্টফোনটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ, ১২০ হার্জের আলট্রা ব্রাইট ডিসপ্লে ও তিন ঘণ্টা পর্যন্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন স্মুথ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ফ্ল্যাগশিপের মত নান্দনিক ও প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে এমন অপো এ৬সি ইতোমধ্যেই এর স্টাইলিশ ডিজাইন, দীর্ঘমেয়াদি ব্যাটারি সক্ষমতা ও ইন্টেলিজেন্ট এআই-সক্ষম ফিচাররের জন্য ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এই ঈদে আমরা আমাদেরর ক্রেতাদের জন্য প্রিমিয়ামের মতো স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। সহজ কিস্তি সুবিধা, আকর্ষণীয় উপহার ও নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে আমরা এই বিশেষ মৌসুমে ব্যবহারকারীদের জন্য আরও বেশি আনন্দ, স্বাচ্ছন্দ ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে চাই। অপো এ৬সি-এ রয়েছে ক্লিন লাইন, পলিশড ফিনিশ ও প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল সহ রিফাইন্ড ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড ডিজাইন। নান্দনিক ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা মাত্র। দেশজুড়ে সকল অথোরাইজড অপো আউটলেট ও অনলাইন চ্যানেল থেকে অপো এ৬সি কিনে ক্রেতারা এই এক্সক্লুসিভ ঈদ অফার ও সুবিধা উপভোগ করতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
