ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
বিএসবিআরএ নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি পিএইচপির মহসিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন
আবু হানিফ রানা, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 4 July, 2026, 9:01 PM

বিএসবিআরএ নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি পিএইচপির মহসিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন

বিএসবিআরএ নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি পিএইচপির মহসিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন এর নির্বাচন। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনী বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন সভাপতি এবং মো. সেলিম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজী মোকাররম আলী চৌধুরী ও মো. নূর উদ্দিন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস. এম. নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং এ. কে. এম. সাইফুল্লাহ শাহেদ।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন ২০২৬-এর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, সংগঠনের মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, “গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আস্থা সদস্যরা আমাদের ওপর রেখেছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং শিল্পের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক শিপ ব্রেকিং খাত গড়ে তোলাই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম অগ্রাধিকার।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের শিপ ব্রেকিং শিল্পে দক্ষ ব্যবস্থাপনা, সুশাসন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status