|
এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নতুন সময় ডেস্ক
|
![]() এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে মনিটরটিতে রয়েছে ১৯২০×১০৮০ রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লে, যা পরিষ্কার ও প্রাণবন্ত ছবি প্রদর্শন করতে সক্ষম। এর সঙ্গে ১০০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত হওয়ায় স্ক্রলিং, ডকুমেন্ট ব্রাউজিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হয়। পাশাপাশি আইপিএস প্যানেলের কারণে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যায়, ফলে বিভিন্ন দিক থেকে দেখলেও রং ও ছবির মান প্রায় একই থাকে। দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে মনিটরটিতে লো ব্লু লাইট মুড যুক্ত করা হয়েছে। এটি ক্ষতিকর নীল আলো কমিয়ে চোখের চাপ হ্রাস করতে সহায়তা করে এবং ডিসপ্লেতে তুলনামূলক ওয়ার্ম টোন প্রদান করে, যা দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার ক্ষেত্রে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের জন্য আরও একটি আকর্ষণীয় সুবিধা হলো এইচপি ডিসপ্লে সেন্টার সফটওয়্যার। এর মাধ্যমে সহজেই ডিসপ্লের বিভিন্ন সেটিংস কাস্টমাইজ করা যায়। ডিজাইনের দিক থেকেও মনিটরটি বেশ আধুনিক ও প্রফেশনাল। থ্রি-সাইডেড মাইক্রো-এজ বেজেল স্ক্রিনকে আরও বড় দেখায় এবং ডুয়াল মনিটর সেটআপে প্রায় সীমলেস ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এনার্জি স্টার এবং ইপিট সিলভার সার্টিফিকেশন থাকায় এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব মানদণ্ডও পূরণ করে। সব মিলিয়ে, এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মডেলের আইপিএস ডিসপ্লে, ১০০ হার্টজ রিফ্রেশ রেট, আই-কমফোর্ট ফিচার, স্মার্ট সফটওয়্যার সাপোর্ট এবং মিনিমালিস্ট ডিজাইন এটিকে দৈনন্দিন অফিসের কাজ, পড়াশোনা ও সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাজেট মনিটর হিসেবে বিবেচনা করা যায়। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মনিটরটির খুচরা মূল্য ১৩,০০০ টাকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
