ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 July, 2026, 8:24 PM

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অবদান রাখতেই অতিথি গ্রুপ এর পথচলা। এই প্রতিষ্ঠানটি এমন একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে, যেখানে ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, বরং মান, আস্থা ও উন্নয়নের একীভূত রূপ হিসেবে সমাজের কল্যাণে নিহীত। পারস্পরিক বিশ্বাস, সম্পর্ক, সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ্ জীবনব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী বন্ধন গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ।

বহুমাত্রিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিই অতিথি গ্রুপ এর অন্যতম শক্তি। পর্যটন, তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট, দক্ষতা উন্নয়ন এবং বিনোদনসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটি সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ক্ষেত্রে থাকছে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন। যার প্রতিটি পণ্য ও সেবায় প্রতিফলিত হয় আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব চিন্তাধারা ও সৃজনশীল সমাধান। এই ধারাবাহিক উদ্ভাবনই তাদের বাজারে স্থায়ী অবস্থান ও গ্রাহকের আস্থা এনে দিয়েছে।

অতিথি গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি উন্নয়নমুখী শক্তি। নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয়।

ব্যবসা যদি সমাজ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তা দীর্ঘস্থায়ী হতে পারে না। এজন্য প্রয়োজন টেকসই উন্নয়ন নীতি। অতিথি গ্রুপ টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে, পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় পথচলা অবিরাম। যা কয়েকটি ব্যবসায়ীক ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

গ্রুপটির অধীনে রয়েছে একাধিক সহযোগী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশের অগ্রযাত্রায় অবদান রাখছে। এর মধ্যে অতিথি লিমিটেড হলো অতিথি গ্রুপ এর মূল প্রতিষ্ঠান এবং ব্র্যান্ড otithee.com - যা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় অ্যাপসভিত্তিক অনলাইন বুকিং প্ল্যাটফর্ম, যেখানে হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, কনভেনশন হল, শেয়ার্ড রুম এবং ট্রান্সপোর্ট বুকিং- এর সেবা পাওয়া যায়। অর্থাৎ এক ছাদের নীচে সব সেবা। 

পর্যটন ও আবাসন খাতে অতিথি গ্রুপ এর অপর কোম্পানি অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড। আন্তর্জাতিক মানের রিসোর্ট ও হাউজিং প্রজেক্টের মাধ্যমে এটি দেশের রিয়েল এস্টেট ও ট্যুরিজম শিল্পে নতুন অধ্যায় সূচনা করবে। এটি একটি রিয়েল এস্টেট ও হসপিটালিটি ভিত্তিক প্রতিষ্ঠান, যা রিসোর্ট তৈরি, অনলাইন বুকিং ও বিনিয়োগের সুযোগ প্রদান করে।

নির্ভরযোগ্য ভ্রমণ সেবায় আস্থার প্রতীক অতিথি হিসেবে কাজ শুরু করেছে অতিথি এভিয়েশন এন্ড ওভারসিজ লিমিটেড। যা দেশের এভিয়েশন ও ভ্রমণ খাতে নির্ভরযোগ্যতা, সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। অতিথি এভিয়েশনের প্রতিটি সেবায় প্রতিফলিত হয় অতিথি গ্রুপ এর মডেল। এই প্রতিফলনের অঙ্গীকার “প্রত্যেক যাত্রা আরও সহজ, নিরাপদ ও আনন্দময়”।

অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড মূলত: দেশের তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন কর্মজীবন তৈরি করতে আধুনিক প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করেছে।

‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’ তাদের নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সহায়তা করে থাকে। অন্যদিকে সরকারি বা বেসরকারি উদ্যোগের মাধ্যমে অতিথি প্রশিক্ষকদের সম্পৃক্ত করে নির্দিষ্ট প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে। 

অতিথি গ্রুপ এর প্রযুক্তিনির্ভর শাখা অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ও মোবাইল অ্যাপ, ডিজিটাল সলিউশন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার সেবায় কাজ করছে। একটি “স্মার্ট বাংলাদেশ” গঠনে প্রযুক্তিকে মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। মূলত: অতিথি সফটওয়্যার সলিউশন হলো আতিথেয়তা খাতের জন্য ডিজিটাল সমাধান, যা (otithee.com) অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়।

অতিথি গ্রুপ এর ভবিষ্যৎ ভিশন স্পষ্ট। দেশপ্রেম, দায়িত্ববোধ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ সৃষ্টি  বৈশ্বিক সেবা মান নিশ্চিত করা, টেকসই উন্নয়নের মাধ্যমে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়া। এছাড়াও আরো নতুন নুতন উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ, দেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে সম্প্রসারণের ওপর কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status