|
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ বাজারে
নতুন সময় ডেস্ক
|
![]() ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ বাজারে ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন ৪ এসএসডি, যা দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত র্যাম ও স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকায় ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সহজেই ডিভাইসটির সক্ষমতা বাড়ানো যাবে। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে। এছাড়া এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্যাকলিট কিবোর্ড এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি স্ট্যান্ডার্ড নির্ভরযোগ্যতা অফিস, অনলাইন মিটিং, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপ দুটিকে একটি আদর্শ সমাধানে পরিণত করেছে। অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা-হালকা ডিজাইন বহনযোগ্যতার পাশাপাশি প্রিমিয়াম লুকও নিশ্চিত করে। পারফরম্যান্স, আপগ্রেড সুবিধা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
