ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এক চার্জে ১৫ দিন চলবে নকিয়া ১১০ পাওয়ার, দাম ২ হাজার ৮৯৯ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2026, 4:26 PM

এক চার্জে ১৫ দিন চলবে নকিয়া ১১০ পাওয়ার, দাম ২ হাজার ৮৯৯ টাকা

এক চার্জে ১৫ দিন চলবে নকিয়া ১১০ পাওয়ার, দাম ২ হাজার ৮৯৯ টাকা

নকিয়ার জনপ্রিয় ফিচার ফোনের ঐতিহ্যকে নতুন রূপে ফিরিয়ে বাংলাদেশে উৎপাদিত নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’ উন্মোচন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে ও পরিচিত নকশার সমন্বয়ে তৈরি এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক বিক্রয় প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা।

নতুন নকিয়া ১১০ পাওয়ারে রয়েছে শক্তিশালী ১ হাজার ৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।

ফিচার ফোন হলেও এতে রয়েছে ২ ইঞ্চি ডিসপ্লে, পেছনের ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ এবং জনপ্রিয় স্নেক গেম। পুরোনো নকিয়া ব্যবহারকারীদের জন্য এটি ফিরিয়ে আনবে নস্টালজিয়ার অনুভূতি।

নীল, ধূসর ও বেগুনি—এই তিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে নকিয়া ১১০ পাওয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের অরিজিনাল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আইএমইআই নম্বর যাচাই করে ডিভাইসের বৈধতা নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, নকিয়ার অরিজিনাল ফোন দেখে কিনুন। আপনার কেনা ফোনটি অরিজিনাল কিনা তা যাচাই করতে মোবাইল ফোনের আইএমইআই নম্বর লিখে ‘KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI নম্বর’ টাইপ করে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস ডিভাইসটির বৈধ বা নকলের তথ্য পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status