ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 4 July, 2026, 8:56 PM

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই  জেলা স্টেডিয়ামস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির আহ্বায়ক ইমাদুল হক খান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ও দপ্তর সম্পাদক পিপুল খান প্রমুখ। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্য মনিরুজ্জামান মনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status