|
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এই উদ্যোগের মাধ্যমে দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা হারে অর্থায়নের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যমুনা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ব্যবসা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং এসএমই ব্যবসা প্রধান এন এইচ এম নুসরাত। এই চুক্তির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে স্বল্পমূল্যের পুনঃঅর্থায়ন সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে যমুনা ব্যাংক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
