|
শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
|
![]() শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু নিহত শিশু শিক্ষার্থী মো. জিহাদ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় বাসিন্দা মো. রমজান মিয়া বলেন, আজ দুপুরে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুরের পাশে খেলা করছিল শিশু জিহাদ। একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর বাবা জাকির হোসেন বলেন, ‘কী বলব, ভাষা নেই। আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিল। শুক্রবার সবাই যাঁর যাঁর কাজ করছেন। সবার চোখ ফাঁকি দিয়ে কখন যে পুকুরে পড়ে গেল, কেউ দেখেনি। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে খোঁজখবর নিতে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
