|
দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের পুর্ববাগিচা পাড়া এলাকায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ওই এলাকার আছমা খাতুনের ঘরের ওপর বড় একটি জামগাছ পড়ে পুরো ঘরটিই দুমরে মুচরে যায়। বর্তমান নাতি ও অসুস্থ্য সন্তান কে নিয়ে বিপাকে পড়েছেন তিনি। তাৎক্ষণিক সহায়তার নগদ অর্থসহ শুকনো দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এই অসহায় পরিবারকে সহায়তা করতে সকলকে আহবান জানান তিনি। আছমা খাতুন বলেন, অন্যের বাড়িতে গৃহপরিচিকার কাজ করে জীবিকা নির্বাহ করি। স্বামীর মৃত্যু হয়েছে প্রায় চার বছর। প্রতিবেশিদের সহায়তায় মাটির দেয়াল দিয়ে তৈরি করা বসত ঘরটিও ঝড়ে ভেঙ্গে গেলো। আজ বিকেলে বিশাল ঝড় শুরু হয়। ঝড়ে ঘরের পাশে থাকা বড় জাম গাছটি দুমরে মুচড়ে পড়ে আমার ঘরের ওপর। দৌড়ে কোন রকমে পাশের ঘরে আশ্রয় নিয়েছি। গাছ পড়ে ঘরের চালসহ ভিতরে থাকা সকল আসবাবপত্র গাছের নিচে পড়ে ব্যাপক ক্ষতি হয়। আজ রাত কাটাবো কিভাবে সে ভাবনাই করছি। স্থানীয় বাসিন্দ সেকুল মিয়া বলেন, আসমা খাতুন খুবই দরিদ্র একজন মহিলা। বিকালের ঝড়ে তার সব কিছুই ক্ষতি হয়ে গেলো। ঘরের পাশে থাকা একটি বিশাল আকারের জাম গাছ পড়ে তার ঘরটি দুমরে মুচরে যায়। বর্তমানে তাঁর কেনো সামর্থ্য নেই যে ঘরটি পুনরায় মেরামত করবে। তাঁকে যেনো সরকারি সহযোগিতা দেওয়া হয় এটা আমাদের এলাকাবাসীর দাবি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। গাছটি সরিয়ে নেওয়াসহ ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ সহ প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
