|
সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, ১৩ জনই নওগাঁর
নতুন সময় প্রতিনিধি
|
![]() সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, ১৩ জনই নওগাঁর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন ও পারকাসুন্দা গ্রামের জালাল, উদনপৈ গ্রামের মো.ফরিদ শেখ। ![]() সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, ১৩ জনই নওগাঁর এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। এছাড়া দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
