ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Monday, 10 August, 2026, 11:06 AM

তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা (তিনঘুড়ি পাড়া) গ্রামে তিন সন্তান ও সংসার রেখে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে  অনশন করছেন এক গৃহবধূ।

অনশনরত ওই গৃহবধূ একই গ্রামের মুসলিম মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী। অভিযোগ রয়েছে, কাকিলাকুড়া গেরামারা (তিনঘুড়ি পাড়া) গ্রামের মৃতঃ ঝাড়া মুহুরীর ছেলে মামুনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, 
রবিবার বিকাল তিন টায় ওই গৃহবধূ তিন সন্তান ও সংসার রেখে সরাসরি মামুনের বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করে মামুনকে বিয়ের দাবিতে অনশন করছেন।

অভিযুক্ত মামুন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গৃহবধূ প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন এবং বিয়ের দাবিতে অনড় ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status