ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Sunday, 9 August, 2026, 8:01 PM

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকালে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা শাখার আয়োজনে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ ওরাঁও সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো.শামসুজ্জোহা খান জোহা।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁর পরিচালক যোগেন্দ্র নাথ সরকার,জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব তিগ্যা,খ্রিস্টান উপাসনা কমিটি পত্নীতলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যুগল এক্কা,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক সবুজ সাহা এবং সিএলএমআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ড. মো.একরামুল হক প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বৈষম্য ও বঞ্চনা দূর করে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status