ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 9:45 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাইয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের চাচাতো ভাই কবিরের রাজিব মিয়া অভিযোগ করে বলেন, ৪-৫ জনের একটি দল বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status