|
নরসিংদী জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, সেঞ্চুরি প্লাসের ৩-০ গোলের জয়
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদী জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, সেঞ্চুরি প্লাসের ৩-০ গোলের জয় খেলায় " সেঞ্চুরি প্লাস দল "ফিফটি নাইন" দলকে ৩-০ গোলে হারিয়েছে। আজ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ দুপুরে কোর্ট প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ শিকদার। খেলায় অংশগ্রহণ করে সেঞ্চুরি প্লাস ও ফিফটি নাইন দুটি দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেঞ্চুরি প্লাস দল ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যান অফ দ্যা ম্যাচ হয় সেঞ্চুরি প্লাস এর খেলোয়ার অ্যাডভোকেট রোকনুজ্জামান রিগ্যাল। উনাকে সাবেক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী টুটুল ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। দ্বিতীয় রাউন্ডে খেলেন বিজয় ৫২ দলও ৮৪ ক্লাবের আইনজীবীগণ এ নিউজ লেখা পর্যন্ত ওই দুই দলের ফলাফল জানতে পারেনি। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, সদস্য ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। নরসিংদী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, পেশাগত ব্যস্ততার মাঝে আইনজীবীদের মধ্যে সুস্থ সংস্কৃতি ও সম্প্রীতি বাড়াতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
