|
খুলনার পাইকগাছায় দুই দিন ফ্যামিলি কার্ড জরিপের ফলাফল স্থগিত
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() খুলনার পাইকগাছায় দুই দিন ফ্যামিলি কার্ড জরিপের ফলাফল স্থগিত এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিয়োগে আ'লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ এনে বিএনপির নেতাকর্মীরা রবিবার (৯ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর ও সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। এই ঘটনায় জেলা বিএনপি'র নেতৃবৃন্দ। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার (৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ফলাফল স্থগিত করেন। তবে ফলাফল স্থগিত হওয়ার ঘোষণার পর প্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনা-প্রত্যাশার সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন বলেন, ফলাফল স্থগিত নয় বাতিল করতে হবে। এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলে মেসেজ দিলেও তিনি উত্তর দেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
