ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
বেশিরভাগ পুরুষের চেয়ে হীরা মেয়েদের মন বেশি বোঝে: নুসরাত ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 August, 2026, 11:35 AM

বেশিরভাগ পুরুষের চেয়ে হীরা মেয়েদের মন বেশি বোঝে: নুসরাত ফারিয়া

বেশিরভাগ পুরুষের চেয়ে হীরা মেয়েদের মন বেশি বোঝে: নুসরাত ফারিয়া

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জুলাই গণ-আন্দোলনের পর রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বরাবরই সরব উপস্থিতি রয়েছে তার। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে মাঝে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা, তা বলার অপেক্ষা রাখে না। 

সেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর খানিকটা স্নিগ্ধ বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে অভিনেত্রীর শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল ও ব্রেসলেট। এ ছবিগুলোতে নুসরাত ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। সেসব ছবিতে দেখা গেছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী।

তিনি বলেন, শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির পোস্টে দেওয়া  ক্যাপশনটি। সেই ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন— বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে। 

ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনসহ ভক্ত- অনুরাগীদের মন ভরে যায়। অনেকেই বোল্ড লুকের প্রশংসা করেছেন অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন  লিখেছেন— 'একদম কুইন লুক!’ আরেক নেটিজেন মন্তব্য করেছেন ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status