ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে তিন উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন কারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 May, 2026, 11:46 AM

বিশ্বকাপে তিন উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন কারা

বিশ্বকাপে তিন উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন কারা

সবঠিক থাকলে আগামী ১১ জুন যুক্তরাষ্ট, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আসরের। ধারণা করা হচ্ছিলো, যুক্তরাষ্ট্রে এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। কিন্তু নতুন ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

শুক্রবার (৮ মে) ফিফা জানিয়েছে, এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।

মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ফিফা জানিয়েছে, সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফরমাররা অংশ নেবেন।

এদিকে ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন)। এ ছাড়া এই তালিকায় আরও রয়েছেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।

যুক্তরাষ্ট্রের কনসার্ট নিয়ে ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।

একইদিনে টরন্টোতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে থাকছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। 

ফিফা জানিয়েছে, টরন্টোর এই কনসার্টে ‘বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় এক নতুন রূপে তুলে ধরা হবে, যা মূলত কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status